বান্দরবানে প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে গতকাল বুধবার থানচি-বান্দরবান সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালিত হয়েছে। অবরোধকারীদের অভিযোগ, জনগোষ্ঠীভিত্তিক কোটা অনুযায়ী ওই নিয়োগ সম্পন্ন হয়নি। তাঁরা কোটার ভিত্তিতে নিয়োগ দাবি করেন।থানচি উপজেলা বিএনপি ও জনসংহতি সমিতির নেতাদের নেতৃত্বে ‘সর্বস্তরের মানুষ’র ব্যানারে এ অবরোধ পালিত হয়। অবরোধ শেষে দুপুর ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।অবরোধকারীদের নেতা জনসংহতি সমিতির থানচির আহ্বায়ক চসাথোয়াই মারমা বলেন, ‘২৩ মের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি দিয়ে জেলা সদরের সঙ্গে থানচির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’ একই দাবিতে গত সোমবার রোয়াংছড়িতে বিক্ষোভ সমাবেশ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।গত ৭ মে বান্দরবান জেলা পরিষদ জেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯টি প্রধান ও ১০২টি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা নেয়।