বান্দরবানে বইমেলায় বর্ণমালার প্রদর্শনী
বান্দরবান শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।
এ আয়োজন যেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ও বর্ণমালার মিলনমেলায় পরিণত হয়েছে। বাংলার পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, বমসহ ১১টি জাতিগোষ্ঠীর বর্ণমালা এখানে প্রদর্শন করা হচ্ছে।
জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে বইমেলার আয়োজন করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বেলা তিনটায় বইমেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, ডেপুটি সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
মেলার প্রবেশপথেই মারমা ও বম বর্ণমালার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ভেতরে ঢুকতেই চাকমা, ত্রিপুরা, খেয়াং, পাংখুয়া, লুসাই, তঞ্চঙ্গ্যা, চাক, খুমী, ম্রো বর্ণমালা রাখা হয়েছে। মেলায় আসা শহরের বাসিন্দা রেমসং ম্রো বলেন, বিভিন্ন ভাষার বর্ণমালা এক জায়গায় দেখতে পেয়ে অত্যন্ত আনন্দ লাগছে। এ রকম সুযোগ সহজে পাওয়া যায় না।
অনুষ্ঠানে পাহাড়ি লেখকদের নিজস্ব ভাষায় ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বান্দরবানেবইমেলায়বর্ণমালারপ্রদর্শনী
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।
এ আয়োজন যেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ও বর্ণমালার মিলনমেলায় পরিণত হয়েছে।বাংলার পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, বমসহ ১১টি জাতিগোষ্ঠীর বর্ণমালা এখানে প্রদর্শন করা হচ্ছে।
জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে বইমেলার আয়োজন করেছে।জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বেলা তিনটায় বইমেলার উদ্বোধন করেন।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো।বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, ডেপুটি সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
মেলার প্রবেশপথেই মারমা ও বম বর্ণমালার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।ভেতরে ঢুকতেই চাকমা, ত্রিপুরা, খেয়াং, পাংখুয়া, লুসাই, তঞ্চঙ্গ্যা, চাক, খুমী, ম্রো বর্ণমালা রাখা হয়েছে।মেলায় আসা শহরের বাসিন্দা রেমসং ম্রো বলেন, বিভিন্ন ভাষার বর্ণমালা এক জায়গায় দেখতে পেয়ে অত্যন্ত আনন্দ লাগছে।এ রকম সুযোগ সহজে পাওয়া যায় না।
অনুষ্ঠানে পাহাড়ি লেখকদের নিজস্ব ভাষায় ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।