বান্দরবানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ ও বঙ্গবন্ধু ভাস্কর্যের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চ ও মঞ্চে স্থাপিত বজ্রকণ্ঠের বঙ্গবন্ধুর ভাস্কর্য গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর উশৈসিং।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত মঞ্চটি ব্যবস্থাপনার জন্য একাডেমির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এটি একাডেমির শিশুদের সৃজনশীল কাজের স্থানীয় উদ্যোগে ব্যয়নির্বাহের আয়ের উৎস হিসেবে তহবিলের জোগান দেবে।বেলা তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাছান চৌধুরী প্রমুখ।