বান্দরবানে বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে স্বাধীনতা দিবসে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের গতকাল শুক্রবার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় কয়েক শ অংশগ্রহণকারীর মধ্যে তিনটি বিভাগের ছয়জন শ্রেষ্ঠ আঁকিয়ে পুরস্কার পেয়েছে। ২৬ মার্চে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা তৈমু ও বান্দরবান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বিবিএ) সহযোগিতা করেছে। বান্দরবান শিশু একাডেমী মিলনায়তনে সকাল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা আসতে থাকে। তারা মুক্তিযুদ্ধকালীন মানুষের জীবনচিত্র হূদয়গ্রাহী করে এঁকেছে। জ্যেষ্ঠ বিভাগে পুরস্কার পেয়েছে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের (বাসউবি) দশম শ্রেণীর ইউনান চাকমা, অষ্টম শ্রেণীর তন্ময় দাশ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আইরিন সুলতানা। মধ্যম বিভাগে বাসউবির সপ্তম শ্রেণীর শৈসাইমং, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মংসোনাই রাখাইন ও ড্যানিয়েল বড়ুয়া। কনিষ্ঠ বিভাগে বান্দরবান কালেক্টরেট বিদ্যালয়ের উচসিং মারমা, মংচসিং মারমা ও আন্তারা রাইসা পুরস্কার পেয়েছে। প্রথম আলো বন্ধুসভার সহসভানেত্রী চিংমেপ্রু মারমার সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশু একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক শীলাদিত্য মুৎসুদ্দি, তৈমুর কর্মসূচি কর্মকর্তা আজহারুল ইসলাম, বিবিএর সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, বন্ধুসভার হেলাল মাহমুদ, উজ্জ্বল, জুয়েল, কনক শেখর, ডকি মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।