বান্দরবানে বিজিবির আরও দুটি ব্যাটালিয়ন স্থাপন করাহবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে নতুন দুটি ব্যাটালিয়ন ও ৩৪টি সীমান্ত চৌকি স্থাপন করা হবে। গত বুধবার বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

সংবাদ সমেঞ্চলনে বান্দরবান বিজিবি সেক্টরের অধিনায়ক কর্নেল হাফিজ আহসান জানান, মিয়ানমার ও ভারতের সঙ্গে জেলার ১৮৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৩১ কিলোমিটার সম্পূর্ণ অরক্ষিত রয়েছে। এ জন্য থানচির বলীপাড়া ব্যাটালিয়নের সঙ্গে অবিলম্বে রোয়াংছড়ি ও রুমা উপজেলার মাঝামাঝি রুমা ব্যাটালিয়ন গঠন করা হবে। থানচি অথবা আলীকদমেও একটি নতুন ব্যাটালিয়ন গড়ে তোলা হবে। সীমান্ত ব্যবস্থাপনার সামগ্রিক সমন্বয়ের জন্য বান্দরবানে সেক্টর সদর দপ্তর করা হয়েছে। তবে সেক্টর ও ব্যাটালিয়নের অবকাঠামো এখনো গড়ে তোলা হয়নি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন কক্সবাজার সেক্টরের আওতায় কাজ করবে। সীমান্ত ব্যবস্থাপনা এবং অপারেশনে বিজিবি সেনাবাহিনীর মতো দ্বৈত ভূমিকায় কাজ করবে বলে জানান তিনি।

সংবাদ সমেঞ্চলনে বিজিবি বলীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আক্তার জামান, উপ-অধিনায়ক মেজর রেজা উপস্থিত ছিলেন।