বান্দরবানে বিজিবির নতুন সেক্টরের পতাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন স্থাপিত বান্দরবান সেক্টরের পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পতাকা উত্তোলন করেন।বেলা ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতের বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (বিজিটিসিঅ্যান্ডএস) পতাকা উত্তোলন করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মিয়ানমার ও ভারতের সঙ্গে প্রায় ২৫৬ কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত। এ সীমান্ত এলাকা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত বিজিবির প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা দরকার। এ লক্ষ্যে আপাতত এ অঞ্চলে দুটি সেক্টর ও চারটি ব্যাটালিয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চট্টগ্রামের ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতুজা খান, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম প্রমুখ।