বান্দরবানে বিশ্ব বুদ্ধ শাসন সেবক সংঘের মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিশ্ব বুদ্ধ শাসন সেবক সংঘের গুরু ভান্তের শিষ্যদের বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সম্মেলন উপলক্ষে গুরু ভান্তে উপঞা জোত মহাথেরকে সঙ্গে নিয়ে জেলা শহরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষ বোমাং রাজবিহারে সমবেত হতে থাকে। বেলা দেড়টার দিকে উজানীপাড়ার নিজস্ব বিহারের প্রাঙ্গণ থেকে ভক্তরা গুরু ভান্তে উপঞা জোত মহাথেরকে সজ্জিত রথে সঙ্গে নিয়ে মঙ্গল শোভাযাত্রা করেন।
গুরু ভান্তের প্রধান উপাসক বাচমং মারমা বলেন, বান্দরবান অঞ্চলের ভক্তরা প্রতিবছরের মতো এবারও মহাসম্মেলন আয়োজন করেছেন। এতে ভক্তরা মহাবুদ্ধ ও গুরু আচরিয় পূজা করে থাকেন। একই সঙ্গে গুরু ভান্তে আসা ব্যক্তিদের উদ্দেশে ধর্মীয় বাণী দেন।