বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ ১৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ উৎসব ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। জুমচাষি পাহাড়ি জনগোষ্ঠীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা বা জুম রাজস্ব আদায়ের বর্ণাঢ্য এ উৎসব তিন দিন ধরে চলবে বলে গতকাল রোববার বোমাং রাজদরবারের কর্মকর্তারা জানান।
জুম চাষের মৌসুম শেষে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারীরদের (পাড়াপ্রধান) মাধ্যমে জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের উৎসব হচ্ছে রাজপুণ্যাহ। বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান-কার্বারীরা প্রজাদের কাছ থেকে বার্ষিক জুম খাজনা আদায় করে পুণ্যাহ সভায় তা রাজাকে প্রদান করে থাকেন।
বোমাং রাজার দপ্তরের কর্মকর্তারা বলেছেন, মৌজার হেডম্যানদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ১৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী রাজপণ্যাহ উৎসবের সময় নির্ধারণ করেছেন।
রাজপরিবারের সদস্যরা জানান, জেলা শহরের রাজবাড়ী মাঠে ১৮ ডিসেম্বর রাজা সিংহাসনে উপবেশন করে খাজনা আদায় ও প্রজাদের উদ্দেশে বার্ষিক ভাষণ দেবেন।
বোমাং রাজা উ চ প্রু চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৭তম বোমাং রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর
দ্বিতীয় রাজপুণ্যাহ হলেও বোমাং রাজাদের প্রাচীন এ উৎসব ১৮৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসছে।