বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কেএস প্রু) সরকারি-বেসরকারি ও দেশি-বিদেশি সহযোগিতা কামনা করে বলেছেন, বান্দরবান বোমাং সার্কেল এখনো শিক্ষা-সংস্কৃতিতে ও আর্থসামাজিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। সহযোগিতা পেলে সামাজিক প্রধান হিসেবে তাঁরা; রাজা, হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিরা (পাড়াপ্রধান); সমাজে আরও বেশি অবদান রাখতে চান।গতকাল বৃহস্পতিবার বান্দরবানে ১৩৭ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসবে রাজা তাঁর বার্ষিক ভাষণে এ কথা বলেছেন।