বান্দরবানে বোমাং রাজার অন্ত্যেষ্টিক্রিয়া ২৩ ও ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বোমাং সার্কেলের প্রয়াত রাজা অংশৈপ্রু চৌধুরীর দুই দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাজ পরিবারের সদস্যদের সঙ্গে রাজ দরবার হলে হেডম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।হেডম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মংথোয়াইচিং মারমা বলেছেন, মূল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে ২৪ আগস্ট। অনুষ্ঠানটি মারমাদের ঐতিহ্যধারায় স্মরণীয় করে রাখার জন্য রথচক্রযানে রাজার মরদেহ বহন করা হবে। এতে দূরদূরান্ত থেকে হাজার হাজার প্রজাসাধারণ, দেশি-বিদেশি পর্যটক ও সরকারের উচ্চপর্যায়ের লোকজন এসে অংশ নেবেন।রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, ২৩ আগস্ট লোকসমাগম ও প্রস্তুতি শেষ করে ২৪ আগস্ট সকাল নয়টা থেকে রথচক্রযান টানা শুরু হবে। রাজার মরদেহ রথচক্রযানে রাখা হবে এবং উপস্থিত প্রজারা দলে দলে যানটি টেনে বহন করবেন।গত বুধবার প্রবীণ বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি বান্দরবান বোমাং সার্কেলের ১৫তম রাজা।