বান্দরবানে বোমাং রাজার শেষকৃত্যানুষ্ঠান সঞ্চরণীয় করে রাখতে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের বোমাং রাজার শেষকৃত্যানুষ্ঠান সঞ্চরণীয় করে রাখার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বুধবার থেকে রাজার মরদেহ বহনের পুষ্পক রথ তৈরির কাজ শুরু করা হবে। ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠেয় অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে মরদেহ পুষ্পক রথে রাজার মাঠে নিয়ে আসা কবে। সেখানে সমবেত য়ইংদল মরদেহ কাঁধে বহন করে ঐতিহ্যবাহী য়ইংনৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে রাজাকে শেষ বিদায় জানানো হবে। রাজপুত্র চহ্লাপ্রু জিমি বলেছেন, শেষকৃত্যানুষ্ঠানের জন্য ইতিমধ্যে য়ইং নৃত্যদল গঠন, রাজার মাঠ পরিচ্ছন্নকরণ ও সংস্কারসহ বিভিন্ন কাজ শুরু হয়েছে। পুষ্পক রথ বা রথচক্র যান তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী ও উপকরণ নিয়ে কারিগরেরা আজ বুধবার এসে পৌঁছাবেন এবং কাজ শুরু করবেন। রথ তৈরির কাজ শেষ করতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে। ৮ আগস্ট বান্দরবান বোমাং সার্কেলের বোমাং রাজা মৃত্যুবরণ করেন। তিনি বোমাং রাজপরিবারের ১৫তম বোমাং রাজা ছিলেন।