বান্দরবানে ভূমি কমিশন আইন সংশোধনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে ভূমি নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের অপসারণ ও অবিলম্বে কমিশন আইন সংশোধনের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। ভূমি কমিশনের কার্যক্রম স্থগিত করায় সরকারকে স্বাগত জানায় মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো। গত রোববার খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় কমিশনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয়। বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে প্রায় এক ঘণ্টার এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা জুয়ামলিয়ান আমলাই, দেন্দোহা জলাই ত্রিপুরা, নাগরিক কমিটির নুশৈপ্রু মারমা, আদিবাসী ফোরামের মংমং চাকমা, অংছোমং মারমা, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলি, মহিলা সমিতির ওয়াইচিং প্রু মারমা, হিল উইমেন ফেডারেশনের মিঞোচিং মারমা প্রমুখ।