বান্দরবানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে মানবাধিকার কমিশনসহ ১১টি আদিবাসী সংগঠন রাঙামাটির কাউখালীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। সংগঠনের নেতারা অবিলম্বে ধর্ষক-হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে আদিবাসী নারী-পুরুষ ও ছাত্রছাত্রীরা মানববন্ধনের জন্য জড়ো হতে থাকে। কয়েক শ লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনের সময় নেতা-নেত্রীরা বক্তব্য দেন। তাঁরা হলেন আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জুয়ামলিয়ান আমলাই, মানবাধিকার কমিশনের জেলা সভানেত্রী ডনাইপ্রু নেলী, নাগরিক কমিটির জেলা সাধারণ সম্পাদক অংচ মং মারমা, সংস্কৃতিকর্মী জলিমং মারমা, বম ছাত্র কাউন্সিলের নারীবিষয়ক সম্পাদক নুতে বম প্রমুখ। বক্তারা বলেন, শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য অঞ্চলে আদিবাসী নারীদের ওপর সহিংসতাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে।