বান্দরবানে রাজনিকায় ভিক্ষুসংঘের সংঘনায়ক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের উজানীপাড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ও রাজনিকায় ভিক্ষু সংঘের সংঘনায়ক উ সুমঙ্গলা মহাথের গতকাল বৃহস্পতিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর এবং ভিক্ষুজীবনে ৭৭ বর্ষাবাস সম্পন্ন করেছিলেন। গতকাল সকাল নয়টায় প্রবীণতম বৌদ্ধগুরুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে তাঁর ভক্তকুল ও ধর্মপ্রাণ নরনারী এসে উজানীপাড়া বিহারে ভিড় জমান।বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং এমপি, হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির ধর্মীয় গুরুরা প্রয়াত মহাথেরকে একনজর দেখার জন্য ছুটে যান। তারা দেশের প্রবীণতম মহাথেরর মহাপ্রয়ানে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিহারের উপবিহারাধ্যক্ষ উ চাইন্দা ওয়ারা মহাথের বলেছেন প্রয়াত উ সুমঙ্গলা মহাথের বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও রাজনিকায় ভিক্ষু সংঘের সংঘনায়ক দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।