বান্দরবানে লোকসংস্কৃতি উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আজ মঙ্গলবার শুরু হচ্ছে পার্বত্য লোকসংস্কৃতি উৎসব। এতে তিন পার্বত্য জেলার বিভিন্ন আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও দেশের বরেণ্য সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় বিকেল চারটায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব উদ্বোধন করা হবে।