বান্দরবানে স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো যুক্তির অঙ্গনে প্রাণের বন্ধনে’ স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে বান্দরবানে স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পরিষদের সহযোগিতায় জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে জেলা শহর ও শহরতলির ১২টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। পুলিশ সুপার (এসপি) কামরুল আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থানজামা লুসাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন পারভিন তিবরিজী, শিক্ষাবিদ ক্যশৈপ্রু খোকা মারমা, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আবুল হোসেন প্রমুখ।এসপি কামরুল আহসান বলেন, শিক্ষা-সংস্কৃতিতে অনগ্রসর বান্দরবানের ভবিষ্যৎ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক চর্চা ও মেধা বিকাশে উৎসাহিত করার জন্য এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি বান্দরবান জেলা পুলিশের তৃতীয় বিতর্ক প্রতিযোগিতা।গতকাল প্রতিযোগিতার প্রথম দফায় ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।