বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরের অদূরে রেইশা চেকপোস্ট এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন।স্থানীয় লোকজন জানান, বুধবার রাত আটটার দিকে দুটি ট্রাক বান্দরবান থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। একেকটি ট্রাকে ৫০০ ইট ও প্রায় ৫০ জন করে শ্রমিক ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ট্রাকগুলো জেলা শহর অতিক্রম করে রেইশা চেকপোস্ট এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়।হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত ইটভাটার শ্রমিক সুমন মিয়াকে (২৪) সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।স্থানীয় লোকজন জানান, ট্রাকের যাত্রীরা বান্দরবানের দুটি ইটভাটায় কাজ করেন। ইট তৈরির মৌসুম শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। তাঁদের সবার বাড়ি নোয়াখালীতে। বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন সাহা বলেন, ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।