বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে ভারী কৃষি যন্ত্রপাতি নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম থেকে আসার পথে বান্দরবান বাসস্টেশনের কাছাকাছি মানুরটেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি উল্টে গেলে চালক গাইবান্ধার জাহেদুল হক (৪২) ও চট্টগ্রামের হালিশহরের টিপু আহমেদ (১৮) ভারী যন্ত্রপাতির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন আহত আরও তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি তিনজন হলেন হারুনুর রশিদ, জিয়াউর রহমান ও ফরিদুল ইসলাম। আহতরা জানান, ট্রাকে করে তাঁরা চট্টগ্রাম থেকে একটি এনজিও সংস্থার কৃষি যন্ত্রপাতি নিয়ে আসছিলেন।