বান্দরবানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় জেলার থানচি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উহ্লা চিং মারমাসহ ১৭ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিককালে সড়ক দুর্ঘটনা মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। এতে বহু প্রাণহানি ঘটছে। তিনি সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালক, মালিক, শ্রমিক, যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।