বান্দরবানে হাতির আক্রমণে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুরখোলা গ্রামে গতকাল শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও কদুরখোলা গ্রামের বাসিন্দা আব্বাস আলী বলেন, ভোরে ১০-১২টি হাতি গ্রামের পাশে একটি ধানখেতে নেমে আসে। এ সময় এলাকাবাসীর তাড়া খেয়ে গ্রামের পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি হাতি সিরাজ উদ্দিন (৫০) নামের এক কৃষককে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কৃষকের
মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।