বান্দরবানে হাম কমেছে রুবেলা আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে শিশুদের হামরোগ কমলেও রুবেলা রোগে আক্রান্তের হার কিছুটা বেড়েছে। চলতি বছরে ২১ জন রুবেলা আক্রান্ত শিশু রোগী পাওয়া গেছে। এ জন্য এ রোগ সম্পর্কে সবাইকে সচেতন করা হবে।গতকাল বৃহস্পতিবার বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হাম ও রুবেলা ভ্যাকসিন সংযোজন’ শীর্ষক এক অবহিতকরণ সভায় চিকিৎসকেরা এ কথা জানান।সিভিল সার্জন মংতেঝ রাখাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যাই উ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় ডা. ইমংপ্রু মারমা হাম ও রুবেলার পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, কয়েক বছর আগেও শুধু সাধারণ মানুষ নয়, চিকিৎসকদেরও অনেকে রুবেলা সম্পর্কে জানতেন না। কেউ এ রোগে আক্রান্ত হলে হামে আক্রান্ত হিসেবে বলা হতো। কিন্তু হামের চেয়েও রুবেলা মারাত্মক একটি রোগ। এ রোগে আক্রান্ত শিশুর প্রথমে মুখমণ্ডলে গোলাপি রঙের হালকা দানার মতো গুটি বের হয়। তারপর জ্বর, সর্দিকাশি, গলা-মাথা ও হাত-পায়ের গ্রন্থিতে ব্যথা হলে ধরে নিতে হবে রুবেলা হয়েছে। সিভিল সার্জন মংতেঝ বলেন, ‘শিশু ও ১৫ বছরের কিশোরীদের হামের টিকার সঙ্গে রুবেলা রোগেরও টিকা দেওয়া হবে। এ জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাছে টিকা পৌঁছে দেওয়া হয়েছে।’