প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৫৮ জন সদস্যকে গতকাল সোমবার জামিন দিয়েছেন। তাঁদের মধ্যে বিশেষ আদালতের রায়ে সাজা খাটা বিজিবির পাঁচজন সদস্যও রয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, একই মামলায় এর আগে ২২ জনকে জামিন দেওয়া হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ৮০ জনকে জামিন দেওয়া হলো। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা মামলায় থানচি উপজেলায় অবস্থিত বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ২৩৪ জন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।