বান্দরবানে ৫৯টি পপি খেত ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ টি পপি (আফিম ও হেরোইনের কাঁচামাল) খেত ধ্বংস করেছে যৌথ বাহিনী।
গত ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান চালায় ।
৬৯ পদাতিক ব্রিগেডের কর্মকর্তারা জানান, ৮২ হাজার একরের সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিরা প্রতিবছর অক্টোবর-এপ্রিল মাসে পপি চাষ করেন। এবার পপি খেতের অবস্থান নিশ্চিত হয়ে লিক্রি, পানঝিড়ি ও ভুলুপাড়ায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে যৌথ বাহিনীর ২৬০ জন সদস্য অভিযান চালায়।