বান্দরবানের জেলা পরিষদ সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা পদত্যাগ করেছেন। বুধবার জেলা পরিষদের চেয়ারম্যান তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।জানা গেছে, গত ২৭ জানুয়ারি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা পদত্যাগ করেন। কিন্তু ওই পদত্যাগপত্র অপর সদস্য ক্যসাপ্রু মারমা তাঁর কাছে রেখে দিয়েছিলেন। প্রসন্ন কান্তি বারবার তাগিদ দেওয়ায় বুধবার ক্যসাপ্রু মারমা পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পেশ করেন।প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমার পদত্যাগপত্র এত দিন গ্রহণ করা না হলেও জানুয়ারি থেকে আমি আর পরিষদের কার্যালয়ে পরিষদের কোনো কাজে যাইনি।’জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা বলেন, ‘সবার মধ্যে বোঝাপড়া করার জন্য পদত্যাগপত্র এত দিন আমার কাছে রেখে দিয়েছি।’জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ‘অসুস্থতার কারণে প্রসন্ন কান্তি পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’