বান্দরবানের নারীরা সপ্তাহে গড়ে একবারও সংবাদপত্র পড়েন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের ১৫ থেকে ৪৯ বছরের নারীরা সপ্তাহে গড়ে একবারও সংবাদপত্র পড়েন না, রেডিও শোনেন না এবং টেলিভিশনও দেখেন না। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কেও মাত্র ৫ শতাংশ নারীর প্রাথমিক ধারণা রয়েছে।
গতকাল সোমবার বান্দরবানে পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে’ (এমআইসিএস) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, জেলার শতভাগ শিশু বুকের দুধ পান করলেও মায়ের পুষ্টিহীনতার কারণে প্রায় ৩৪ শতাংশ শিশু ওজনে কম এবং ১৯ শতাংশ খর্বাকৃতির হয়ে জন্ম গ্রহণ করে।
জেলায় নিরাপদ শৌচাগার ব্যবহার করে ১৭ শতাংশ এবং মাত্র সাড়ে ৪ শতাংশ শিশু নিরাপদে মলত্যাগ করার সুযোগ পায়।অনুষ্ঠানে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন।