ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন যুবলীগের সমেঞ্চলন নিয়ে গতকাল শুক্রবার বিকেলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহমেদ গুলিবিদ্ধসহ দুই পক্ষের ২০ নেতা-কর্মী আহত হন। পণ্ড হয়ে যায় যুবলীগের সম্মেলন।
আহত সোহেল নবাবগঞ্জ উপজেলা সদরের কাশিমপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতা-কর্মী জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দুরার নতুন বান্দুরা সিনেমা হলসংলগ্ন বটতলায় উপজেলা যুবলীগের সমেঞ্চলন শুরু হয়। পুরোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা না করে কমিটি গঠন হচ্ছে জেনে আগের কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ নেতা-কর্মীরা সম্মেলনস্থলে এসে প্রতিবাদ জানান। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগের নেতা সোহেল আহমেদ গুলিবিদ্ধ হন। নেতা-কর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।