বাপসার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি অ্যাসোসিয়েশন (বাপসা) নীলফামারী জেলা কমিটি গত শনিবার রাতে গঠন করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রশিদুল ইসলামকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। এঁদের মধ্যে হামিদুর রহমান সহসভাপতি, রবিউল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আবু সাইদ মো. মুরাদুজ্জামান সাংগঠনিক সম্পাদক, আতিকুর ইবনে রহিম প্রচার সম্পাদক, নুর ইসলামকে অর্থ সম্পাদক করা হয়েছে। কার্যকরী সদস্য হয়েছেন রিফাত আরা প্রধান, খায়রুল আজাদ, আবু সুফিয়ান, রাজু আহমেদ, মাহাবুব আলম ও নুরুল ইসলাম। সভাপতি রশিদুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে সচিব হিসেবে কর্মরত আছেন।