বাপার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়ে-শনের (বাপা) ২০১০-১১ ও ২০১১-১২ মেয়াদে দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১৩ নভেম্বর বাপার ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে রাজশাহী ম্যাঙ্গো প্রডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে এস এম জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি পদে মোহাম্মদ শাহাবউদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে শান্তি রাম কর্মকার নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত ব্যক্তিরা হলেন বনফুল অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান এম এ মোতালেব, এসিআই ফুডস লিমিটেডের পরিচালক সৈয়দ আলমগীর, বোম্বে সুইটসের চিফ অব মার্কেটিং ডি ডি ঘোষাল এবং মো. ইকতাদুল হক, মো. সিরাজুল ইসলাম, মো. নূরুল মঈন, মো. আবদুল হামিদ, নাজমুল হক, মো. ফজলুল আমিন ও একরামুল ইসলাম। বিজ্ঞপ্তি।