বাপার নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএসএম শাহজাহানকে সভাপতি ও মো. আবদুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।কমিটির সহ-সভাপতিরা হলেন: আবদুল্লাহ আবু সায়ীদ, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, ফিরোজ আহমেদ, সুলতানা কামাল, ওয়াহিদউদ্দিন মাহমুদ, খন্দকার ফজলুল হক, কাজী সালেহ আহমেদ, তাকসিম আহমেদ খান। যুগ্ম সম্পাদকেরা হলেন: জে কে বড়াল, জাকির হোসেন, মো. শাহজাহান মৃধা, মিহির বিশ্বাস, ইকবাল হাবিব, শরীফ জামীল, সালমা আউয়াল শফি ও আলমগীর কবির। নির্বাহী পরিষদের সদস্যরা হলেন: সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, আসিফ নজরুল, মাহবুবা নাসরিন প্রমুখ। শুক্রবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে অনুষ্ঠিত বাপার জাতীয় কমিটির সপ্তদশ সভায় পরবর্তী দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।