বাপেক্সকে দায়িত্ব দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার গাজপ্রোম কোম্পানিকে নয়, জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে গ্যাসকূপ খননের দায়িত্ব দেওয়ার দাবিতে গতকাল বুধবার খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বাপার বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন মাজাহারুল হান্নান, মনিরুজ্জামান, সৈয়দা রেহেনা, শেখ আবদুল হালিম, মুক্তিযোদ্ধা খেজের আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, অতীতে বিদেশি কোম্পানিগুলো গ্যাস উত্তোলনের সময় দেশের কোটি কোটি টাকার সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস করেছে। কিন্তু একটি টাকাও ক্ষতিপূরণ দেয়নি।