বাপেক্সের জরিপ কর্মকর্তার মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ দলের অস্থায়ী তাঁবুতে গোফরান হোসেন নামের এক জরিপ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
অজ্ঞান অবস্থায় অপর কর্মকর্তা আবুল কাসেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনেত্র গ্যাসক্ষেত্রের গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাপেক্সের একটি ত্রিমাত্রিক জরিপ দল বেশ কিছুদিন ধরে সুনামগঞ্জের ধরমপাশা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে জরিপ কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল সকালে মোহনগঞ্জের বরকাশিয়া বিরামপুর ইউনিয়নে স্থাপন করা একটি অস্থায়ী তাঁবুতে নৈশপ্রহরী গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি ওই তাঁবুতে গোফরান হোসেন হাওলাদারকে মৃত অবস্থায় পান। অজ্ঞান অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।