বাফার গুদাম থেকে আবার সার তুলছেন নীলফামারীর ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সারের ডিলাররা পার্বতীপুরের বাফার গুদাম থেকে গতকাল বৃহস্পতিবার আবার সার উত্তোলন শুরু করেছেন। নীলফামারীতে বাফার গুদাম স্থাপন ও পার্বতীপুরের বাফার গুদাম থেকে নিম্নমানের সারের সরবরাহ বন্ধের আশ্বাস পাওয়ায় তাঁরা সার উত্তোলন শুরু করেন।জানা গেছে, নীলফামারী জেলার ৭৫ জন ডিলার ৪ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া সার উত্তোলন বন্ধ করে দেন। এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসো-সিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান সালাউদ্দীন আহম্মেদ বুধবার নীলফামারী জেলার সারের ডিলারদের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এ আশ্বাস পেয়ে ডিলাররা আবার সার উত্তোলন শুরু করেন। বিএফএর জেলা শাখার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার জানান, বিএফএর চেয়ারম্যান সালাউদ্দীন আহম্মেদ বিসিআইসির সঙ্গে কথা বলে নীলফামারীতে বাফার গুদাম স্থাপন এবং পার্বতীপুরের গুদাম থেকে যাতে নিম্নমানের সার না আসে, সে বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।