বাবর ও রহিমকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গতকাল রোববার দিনভর ঢাকার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্র জানায়, গতকাল প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দুজনের কেউ নতুন বিশেষ কোনো তথ্য দেননি। তবে সিআইডির অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। পাঁচ দিনের রিমান্ডে দুজনকে শনিবার চট্টগ্রামের কারাগার থেকে ঢাকায় আনা হয়। এ নিয়ে বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হলো। আর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে এর আগে একাধিকবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি গত বছর ২৭ মে এ মামলায় চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তিনি এ ঘটনায় এনএসআইকে জড়িত করার পুরো দায় সংস্থার সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার সাহাবউদ্দিনের ওপর চাপিয়ে দেন।একটি সূত্র জানায়, তথ্য যাচাই এবং এ ঘটনায় চারদলীয় জোট সরকারের আর কেউ জড়িত ছিলেন কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে।