প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ তিন আসামিকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে কড়া নিরাপত্তাব্যবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
অপর আসামিরা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ঢাকার মামলায় হাজিরা থাকায় তিন আসামিকে ঢাকা কারাগারে পাঠানো হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় শুনানির জন্য আসামিদের চট্টগ্রামে আনা হয়েছিল।