বাবরের অসুস্থতার কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। আজ বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর জানান, মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামির মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর অসুস্থতার কারণে আদালতের হাজির না থাকায় সাক্ষ্য গ্রহণ করেননি আদালত। ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান কাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।