বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম অভিযোগ গঠন করেন।
আদালত ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হলো। লুৎফুজ্জামান বাবর তাঁর আইনজীবী টি এম আকবরের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় বাবর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
২০১০ সালে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাবরের বিরুদ্ধে এই মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, লুৎফুজ্জামান বাবর ১৯৯৭ সালে মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর পরিচালক হিসেবে ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করে প্রযোজ্য দুই কোটি ৬৫ লাখ টাকা কর ফাঁকি দেন।