বাবরের বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি ফের পিছিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ ফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ফের পিছিয়েছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। গতকাল লুৎ ফুজ্জামান বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আইনজীবী এ বি এম সরফুদ্দিন খান আসামি বাবরের পক্ষে সময় চেয়ে আদালতকে বলেন, এই মামলার বৈধতার বিষয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় আছে।