বাবরের মুক্তির দাবিতে মদনে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলা সদরে মানববন্ধন হয়েছে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার উচিতপুর ট্রলার ঘাট থেকে বটতলা বাজার পর্যন্ত মদন-নেত্রকোনা সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মদন উপজেলা ছাড়াও খালিয়াজুরি, মোহনগঞ্জ, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, ইমরান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হায়দার আলী, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।