বাবলুর সংবাদ সমেঞ্চলন পরে বক্তব্য অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় হামলা চালিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহা গত শুক্রবার সকালে একটি সংবাদ সমেঞ্চলন করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলু সাহা সাঁথিয়ার ঘটনায় ৭ নভেম্বর ডেইলি স্টার-এ প্রকাশিত একটি সংবাদ ও ছবিকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন। পরে যোগাযোগ করা হলে সংবাদ সমেঞ্চলনে পাঠ করা লিখিত বক্তব্যটি নিজের নয় বলে গতকাল শনিবার জানান তিনি।
সংবাদ সমেঞ্চলনে বাবলু সাহা বলেন, ডেইলি স্টার-এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুবেল ও মিঠু নামের দুজনকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। তাঁরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সমেঞ্চলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কার্তিক সাহা, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আতাইকুলা ইউপির চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে গতকাল দুপুরে বাবলু সাহা বলেন, ‘সংবাদ সমেঞ্চলন সম্পর্কে আমি কিছুই জানি না। বাজারের কয়েকজন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি কাগজ পড়তে বলেছিল, আমি তা পড়েছি।’ কারা ডেকেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘তা-ও জানি না। ডেইলি স্টার-এ প্রকাশিত ছবি সম্পর্কে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং ব্যস্ততার কথা বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।
পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করেই স্থানীয় আওয়ামী লীগের নেত-কর্মীরা বনগ্রাম বাজারের বটতলায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে একটি ব্যানারও টাঙানো হয়। ব্যানারে লেখা ছিল—বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় যারা জড়িত নয় তাদের নাম ও ছবি প্রকাশ করার প্রতিবাদ। স্থান উল্লেখ করা ছিল—বাবলু সাহার বাড়ি। আয়োজনে—ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণ। কিন্তু উল্লিখিত কোনো কিছুর সঙ্গেই বাস্তবতার মিল ছিল না।
কোরবান আলী বিশ্বাস বলেন, ‘সবার সামনেই বাবলু সাহা তাঁর বক্তব্য পড়ে শুনিয়েছেন। শুনে আমরা চলে আসছি।’
প্রসঙ্গত, ২ নভেম্বর সাঁথিয়ার বনগ্রাম বাজার ও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কিছু বাড়ি ও মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৬ নভেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ কয়েকজন মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ নিয়ে ৭ নভেম্বর ডেইলি স্টার পত্রিকায় ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও মিঠু নামের দুই যুবক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন—এমন একটি সংবাদ ও ছবি প্রকাশিত হয়।