বাবা ও দুই সন্তান নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবাসহ দুই শিশু। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইন্দং বেড়াজালি এলাকার ধুরুং খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিনজন হলেন করাতকলশ্রমিক জাহাঙ্গীর আলম (৫০), তাঁর দুই শিশু সামছুল আলম (৫) ও ফাতেমা জিন্নাত (৭)। তাঁদের বাড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামে। স্থানীয় পাইন্দং ইউপি সদস্য মো. আনোয়ার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বেলা দেড়টায় জাহাঙ্গীর তাঁর দুই শিশুকে কাঁধে নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোতে নিমজ্জিত হন। বর্ষায় খালে স্রোতের তীব্রতা থাকায় মুহূর্তেই তাঁরা ভেসে যান।