বাবা কারাগারে, মেয়ে প্রচারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছাদ আলী কারাবন্দী। তাঁর পক্ষে মেয়ে কামরুন নাহার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। গতকাল বেলা ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুর গ্রামে মা মিনারা বেগমকে নিয়ে প্রচারণা চালাতে দেখা যায়। কামরুন নাহার বলেন, জমিজমা নিয়ে বিরোধে একটি পক্ষের চাঁদাবাজির মামলায় বাবা গত ৫ নভেম্বর গ্রেপ্তার হন।