বাবা খুন করেছেন দুই শিশু সন্তানকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশারি টাঙানো বিছানায় পাশাপাশি দুটি বালিশে শোয়ানো অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে ভাইবোন। গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি দোকান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুর নাম আজিজুল হাকিম (৮) ও সাদিয়া আক্তার (৩)। তাদের লাশ ছিল অর্ধগলিত। বাবা শফিকুল ইসলাম তাঁদের শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ওই দুই ভাইবোন মা-বাবার সঙ্গে গোড়ানের ৮ নম্বর রোড এলাকায় থাকত। বাবা শফিকুল ইসলাম পূর্ব গোড়ানের ১০ নম্বর সড়কের ওই দোকানে চা বিক্রি করতেন।গতকাল রাত আটটার দিকে তালা ভেঙে ওই দোকান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শফিকুলের স্ত্রী বীণা আক্তার জানান, পারিবারিক কলহের জেরে সন্তানদের খুন করে পালিয়েছেন তাঁর স্বামী। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শফিকুল তিন-চার দিন আগে সন্তানদের হত্যা করে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।