বাবা খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বাবা খুনের মামলায় ছেলে সোহেল রানাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোলের মল্লিকপুর ঘাটের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে মাটি খুঁড়ে সোহেলের বাবা একরামুল হকের লাশ বের করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, সোহেল গোমস্তাপুরের রোকপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় মল্লিকপুর ঘাট পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, সোহেল ইতিমধ্যে পুলিশের কাছে তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন। সোহেলের মাকে বিভিন্ন সময় নির্যাতন এবং কয়েক দিন আগে তালাক দেওয়ায় তাঁর বাবাকে হত্যা করেছেন বলে তিনি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপরিদর্শক (এসআই) মামুদুর রশিদ বলেন, গতকাল শুক্রবার বিকেলে ১৬৪ ধারায় বিচারিক হাকিমের সামনে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।