প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা নামক স্থানে মাইক্রোবাসচাপায় এহতেশাম হোসেন (৪০) ও তাঁর ছেলে শুভ (১২) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা মহাদেবপুর উপজেলা সদরের স্কুলপাড়া এলাকার বাসিন্দা। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রাতে এহতেশাম তাঁর ছেলেকে নিয়ে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে তাঁদের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় রাজশাহীগামী একটি মাইক্রোবাস কুসুম্বা এলাকায় তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়।