বাবা-ছেলেকে আটকে মা ও মেয়েকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ও ছেলেকে একঘরে আটকে রেখে মা ও মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে যশোরের মনিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে। পরে ধর্ষণকারীরা স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষকদের ফেলে যাওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, রাত ১২টার দিকে ৮-১০ জনের একটি দল হঠাৎ ওই বাড়িতে হানা দেয়। বাড়ির সবাইকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবা ও ছেলেকে ধরে একটি ঘরে নিয়ে বেঁধে রাখে। এ সময় মাকে উঠানে রাখা একটি খাটে নিয়ে ও মেয়েকে মায়ের ঘরে নিয়ে ধর্ষণ করা হয়।
এ সময় চিৎকার দিলে বাবাকে মারধর করা হয়। সকালে বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মা-মেয়েকে চিকিৎসা ও পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার মেয়েটি বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন বলে জানা গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল ইসলাম বলেন, ‘ধর্ষণের উদ্দেশ্যে ১০ জন ওই বাড়িতে হানা দেয়। এ সময় বাবা ও ছেলেকে আটকে রেখে চারজনে মেয়েকে ও ছয়জনে মাকে ধর্ষণ করেছে বলে জানতে পেরেছি।’