বাবা-ছেলের ঝগড়ায় প্রাণ গেল সাত মাসের শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার বাবা-ছেলের ঝগড়ার সময় দায়ের কোপে আরেফিন তনু (সাত মাস) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও শিশুর পরিবার জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চরমহেশকুড়া গ্রামের রুস্তম আলীর (৫০) সঙ্গে বাড়ির গাছ বিক্রি করা নিয়ে তাঁর ছেলে উজ্জ্বল মিয়ার (৩৫) ঝগড়া হয়। একপর্যায়ে দা হাতে করে ছেলেকে ধাওয়া করেন রুস্তম। উজ্জ্বল তাঁর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় দরজার পাশে তনুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন উজ্জ্বলের স্ত্রী রিয়া আক্তার। ক্ষুব্ধ রুস্তম দা দিয়ে দরজায় কোপ দেন। এতে দরজার টিন কেটে গিয়ে দায়ের কোপ তনুর মাথায় লাগে। রাত একটার দিকে তনুকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার সকালে সে মারা যায়।নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় উজ্জ্বল বাদী হয়ে বাবা রুস্তমের বিরুদ্ধে মামলা করেছেন।