প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালীর কুনাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা দুজন হলেন শহিদুল ইসলাম ও তাঁর ছেলে মামুন সরদার। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শহিদুল ও মামুন মাঠের পাটখেত থেকে ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছে অবস্থিত একটি মুরগির খামারের বিদ্যুতের তারে মামুন পেঁচিয়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবাও বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাঁদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।