বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে দুই দিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে ছেলে আমিরুল ইসলাম শেখ নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়। এর দুই দিন আগে একইভাবে তার বাবা আনার গাজীরও মৃত্যু হয়েছে। আমিরুল শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। প্রতিবেশী ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মণ্ডল এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।