বাবা-ছেলের হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী ওরফে বিপ্লব ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বুধবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা জজ কোর্ট কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন হয়।এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহীম, যুবলীগের নেতা সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, আহাসানুল কবির, এম হাফিজ উল্যাহ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল আল মামুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শেখ জামাল প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, চারদলীয় জোটের স্থানীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের মদদপুষ্ট সন্ত্রাসীরা মেধাবী ছাত্রনেতা বিপ্লব ও তাঁর হত্যা মামলার বাদী মুক্তিযোদ্ধা বাবা নুর নবীকে হত্যা করেছে।