বাবা-ছেলেসহ তিন জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চরঘোষপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে বাবা, ছেলে ও অপর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরঘোষপুর গ্রামের বাসিন্দা দুলাল হোসেন (৪৫), তাঁর ছেলে আতিক (৫) এবং একই গ্রামের মুকুল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (২৫)।সদর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুলাল হোসেন ও আতিকের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। আর নাছিমা খাতুনের লাশ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ছিল।